Terms of Service
Please read these terms and conditions carefully before using SubsDrop platform and purchasing subscriptions.
১. শর্তাবলীর সম্মতি
subsdrop.com ব্যবহার করে কোনো সাবস্ক্রিপশন অর্ডার বা ক্রয় করার মাধ্যমে আপনি আমাদের শর্তাবলী, নীতিমালা এবং রিফান্ড পলিসির প্রতি সম্মতি প্রকাশ করছেন। আপনি যদি এই শর্তাবলীতে সম্মত না হন, তবে সাইটটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
২. অ্যাকাউন্ট ব্যবহার ও নিরাপত্তা
SubsDrop-এ রেজিস্টার করার সময় আপনার সঠিক নাম, ইমেইল এবং সক্রিয় যোগাযোগ মাধ্যম (যেমন হোয়াটসঅ্যাপ/টেলিগ্রাম) প্রদান করতে সম্মত হচ্ছেন।
- আপনার লগইন ক্রেডেনশিয়াল এবং পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার দায়িত্ব সম্পূর্ণ আপনার।
- অ্যাকাউন্টগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য। একজনের অ্যাকাউন্ট বা ইনভাইট লিংক অন্য কারও সাথে শেয়ার করা কঠোরভাবে নিষিদ্ধ।
- অ্যাকাউন্টে কোনো প্রকার অননুমোদিত অ্যাক্সেস লক্ষ্য করলে সাথে সাথে আমাদের সাপোর্ট টিমকে জানাতে হবে।
৩. সার্ভিস ডেলিভারি
ডিজিটাল প্রোডাক্টসমূহ (যেমন ক্যানভা প্রো টিমের ইনভাইট লিংক, চ্যাটজিপিটি লগইন অ্যাক্সেস বা লাইসেন্স কি) স্বয়ংক্রিয়ভাবে আপনার ড্যাশবোর্ডে অথবা আপনার নিবন্ধিত কন্টাক্ট ডিটেইলসে পাঠানো হবে।
- ইনস্ট্যান্ট ডেলিভারি: আমাদের বেশিরভাগ ডিজিটাল প্রোডাক্ট পেমেন্ট কনফার্মেশনের সাথে সাথেই ডেলিভারি হয়ে যায়।
- থার্ড পার্টি পলিসি: টুলগুলো মূলত থার্ড পার্টি ডেভেলপারদের সার্ভারের ওপর নির্ভরশীল। তাদের সার্ভার ডাউন থাকলে বা কোনো পলিসি চেঞ্জ হলে সাময়িক অসুবিধার ক্ষেত্রে আমাদের কোনো দায় থাকবে না।
৪. নিষিদ্ধ কার্যক্রম
নিচের যেকোনো নিয়ম ভঙ্গ করলে আপনার অ্যাকাউন্ট কোনো নোটিশ ও রিফান্ড ছাড়াই চিরতরে বাতিল করা হবে:
- আমাদের কাছ থেকে কেনা কোনো ডিজিটাল অ্যাকাউন্ট বা সার্ভিস বিক্রি বা কমার্শিয়ালি শেয়ার করা।
- আমাদের ওয়েবসাইটে কোনো অটোমেটেড টুলস, স্ক্র্যাপার বা বট ব্যবহার করে ডেটা কালেকশন করা।
- ভুয়া ট্রানজেকশন আইডি প্রদান করা অথবা অর্ডার ফর্মে অনাকাঙ্ক্ষিত স্প্যামিং করা।
৫. মূল্য ও পেমেন্ট
বিশেষভাবে উল্লেখ না থাকলে ওয়েবসাইটের সকল মূল্য বাংলাদেশি টাকায় (BDT) নির্ধারিত। ডলার রেট, থার্ড পার্টি চার্জ ও প্রমোশনাল অফারের ওপর ভিত্তি করে যেকোনো সময় আমাদের প্রাইসিং পরিবর্তিত হতে পারে।
রিফান্ড এবং ওয়ারেন্টির শর্তাবলীর জন্য দয়া করে আমাদের অফিশিয়াল রিফান্ড পলিসি পড়ুন।
৬. দায়বদ্ধতার সীমাবদ্ধতা
সাবসড্রপ মূলত একটি সাবস্ক্রিপশন রিসেলার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। প্রধান ভেন্ডরদের (যেমন ক্যানভা, ওপেনএআই, গ্রামারলি ইত্যাদি) সার্ভার ডাউন, অ্যাকাউন্ট সাসপেনশন বা ডাটা হারিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা পরোক্ষ বা প্রত্যক্ষ কোনো ক্ষতির জন্য দায়ী থাকব না।
৭. যোগাযোগ ও সাপোর্ট
আমাদের শর্তাবলী সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন:
